নৈশ প্রহরী থাকা সত্বেও লোহাগড়ায় বিদ্যালয়ের ১৭টি ল্যাপটপ চুরি!
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী-ব্রাহ্মণডাঙ্গা শ্যামা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকা সত্বেও জানালার গ্রীল ভেঙ্গে ১৭টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ল্যাপটপের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সরস্বতী পূজার ছুটিসহ সাপ্তাহিক দু’দিন ছুটির কারণে বিদ্যালয় ৩দিন বন্ধ ছিল। রবিবার (২৯ জানুয়ারী) সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে এসে দেখতে পান যে, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রীল ভেঙ্গে চোরের দল ১৭টি ল্যাপটপচুরি করেছে। তাৎক্ষনিক ভাবে শিক্ষকরা চুরির বিষয়টি নিয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: হুসাইন শেখকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় হুসাইন শিক্ষকদের জানান, ছুটির তিন দিনই তিনি বিদ্যালয়ের রাত্রিকালীন দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না। পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল ওহাব মোল্যা ওস্থানীয় নলদী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে নলদী ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, চুরির বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে তিনি লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
নলদী ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলাম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, চুরির বিষয়ে তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, চুরির বিষয়টি রহস্যজনক। বিদ্যালয় কর্তৃপক্ষকে থানায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মামলা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
-1.gif)








