E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মত বিনিময় সভা

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৩:৪১:৩৬
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মত বিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতিজন শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছে।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নতুন যোগদানকারী জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত এই মতবিনিময় সভার আয়োজন করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবির, নিতীশ চন্দ্র বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, মিজানুর রহমান মানিক, শেখ মোস্তফা জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক কর্মীদের বক্তব্য শেষ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বক্তব্য রাখেন।

তিনি গোপালগঞ্জের লোক সংস্কৃতি সহ শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার করেন। এ জেলার সংস্কৃতি জাগরণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

(টিকেবি/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test