E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে আওয়ামী লীগের কম্বল বিতরণ

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৮:০৫:২৪
চাটমোহরে আওয়ামী লীগের কম্বল বিতরণ

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত ৫০০ কম্বল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

এসময় আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মো. আব্দুল মমিন, নিমাইচড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান খোকন, হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা, মহিলা আওয়ামী লীগের আহবায়ক বেগম সাজেদা রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত ৫০০ কম্বল দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test