E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম শাখা উদ্বোধন

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৮:৩৩:২০
মধুখালীতে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম শাখা উদ্বোধন

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : "বেকার যুবদের বিশ্বস্ত বন্ধু” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় মধুখালী পৌর সভার সামনে কর্মসংস্থান ব্যাংকের ২৭৪তম মধুখালী শাখা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মসংস্থান ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো.নুরুল আমিন।

ব্যাংক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক শিরিন আখতার, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, মধুখালী শাখা ব্যাবস্থাপক নাসরিন আক্তার ও সহব্যবস্থাপক মো.জাকারিয়াসহ প্রমুখ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test