শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : বিএনপি, জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকান্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাষ্টার মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস ফরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি,এম নুরুল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার ও জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসীন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান প্রমূখ। এছারাও জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, এদশে বিএনপি-জামাত জোট সৃষ্টি হয়েছে সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করতে। ওরা ৭১‘র পরাজিত শত্রুদের প্রেতাত্মা। এদেশে ওরা কোনদিন শান্তি আর উন্নয়ন চায়নি। বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহা সড়কে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তখন বিএনপি-জামাত জোট দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করে পিছিয়ে দিতে চাইছে দেশের উন্নয়ন ধারাকে। অপু বলেন, বাংলার মানুষ ২০০৪ সালে ওই সন্ত্রাসীদের গ্রেনেড হামলার কথা ভুলেনি। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা, ২০১৩ সালের আগুন সন্ত্রাসের কথাও ভুলে যায়নি। ওরা আবার দেশটাকে সন্ত্রাস-জঙ্গীবাদের আখড়ায় রূপান্তরিত করতে চায়। তিনি শান্তি সমাবেশে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন, আপনরা প্রতিটি এলাকায় সজাগ থাকবেন, যাতে পরাজিত শত্রুরা আর কোন দিন মাথা উঁচু করে দাড়াতে না পারে। শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সহায়তা করার জন্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পূনরায় ক্ষমতায় আনার আহবান জানান ইকবাল হোসেন অপু।
উল্লেখ্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের কেন্দ্রীয় সদস্য সাংসদ ইকবাল হোসেন অপুর নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের নির্দেশনা মতে গতকালের সমাবেশটি অনুষ্ঠিত হয়। তবে, একই দিন বিএনপি‘র পদযাত্রার ঘোষণা দেয়া হলেও তাদের কোন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
বিকেল তিনটা থেকে শরীয়তপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড এবং জাজিরা উপজেলার ১২টি ইউনিয়ন ও জাজিরা পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকেন। জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ আলাদা আলাদাভাবে নারীদের কয়েকটি মিছিল নিয়েও সমাবেশে যোগ দেন। দুইটি উপজেলা থেকে হাজারো মানুষের যখন ঢল নামে তখন শরীয়তপুর শিল্পকলা একাডেমির বিশাল প্রাঙ্গন ছাপিয়ে মানুষ ছড়িয়ে পরেন শরীয়তপুর জেলা শহরের পুলিশ বক্স এলাকা থেকে উত্তর বাজার পর্যন্ত। সন্ধ্যা নামার আগেই শরীয়পুর জেলা শহর রূপান্তরিত হয় জনসমুদ্রে। বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় সমাবেশটি।
(কেএন/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- বংশী নদী
- শরতের কবিতা
- জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
- হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন
- ‘সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর ২০২৬
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
-1.gif)








