স্ত্রীকে হত্যা করে ১৪ বছর পলাতক
শেরপুরের শ্রীবরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সোহেল রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে নিজ স্ত্রীকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী পাষন্ড স্বামী নজরুল ইসলামকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর। আজ মঙ্গলবার গভীর রাতে ঢাকার বাড্ডা থানাধীন সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সন্মুখ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের, মো. নইমুদ্দিনের ছেলে।
প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে নজরুলের সহিত একই গ্রামের মৃত আব্বাস উদ্দিনের মেয়ে মোছা. আজেদা বেগমের বিবাহ হয়। তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। নজরুলের দ্বিতীয় স্ত্রী এবং সংসারে অভাব অনটন থাকায় প্রায়শই তাদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সেই কারণে ২০০৮ সালের ২৩মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নজরুল ইসলাম স্ত্রী আজেদা বেগমের বাবার বাড়ীতে গিয়ে পুনরায় ঝগড়া বিবাদ শুরু করে। একপর্যায়ে মাজেদাকে জোর পূর্বক নজরুলের নিজের বাড়ীর দিকে টেনে হেছড়ে নিয়ে যেতে থাকে। কিছুদুর যাওয়ার পর পার্শ্ববর্তী লাইলী মারাকের ধান কাটার জমিতে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে (গলা কেটে) জবাই করে হত্যা করে। এসময় একই গ্রামের দোলেপান বেগম নামে জৈনক মহিলা ঘটনার দেখে ডাকচিৎকার করলে মাজেদার ভাই ও গ্রামের লোকজন ছুটে আসে। এসময় নজরুল রক্তমাখা দা নিয়ে পাহাড়ের ভিতর দিয়ে ভারতের সীমানার দিকে দৌড়ে যেতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে মাজেদার ভাই মো. সুজন রাজা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে অফিসার ইনচার্জ, শেরপুর জেলার শ্রীবরদী থানায় মামলা নং-১৫, তারিখঃ ২৩/০৫/২০০৮ ইং, ধারা-৩০২ দঃ বিঃ রুজু করেন। তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২ ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলার ঘটনার পর থেকেই নজরুল ইসলাম আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ ১৪ বছর যাবত পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ বিচারক, অতিরিক্ত দায়রা জজ, আদালত শেরপুর গত ২০২০ সালের ১৪অক্টোবর আসামী নজরুল ইসলামকে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডে ও ১০,০০০/- টাকা অর্থ দন্ড এবং অনাদয়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে ঢাকা জেলার বাড্ডা থানাধীন সাতারকুল রোডের বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামী নজরুল ইসলামকে শেরপুর জেলার শ্রীবরদী থানার মামলা নং-১৫, তারিখঃ ২৩/০৫/২০০৮ ইং, ধারা-৩০২ দঃ বিঃ মূলে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
(এসআর/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








