E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ইন্তেকাল 

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫০:৫৪
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ইন্তেকাল 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া (৭০) মঙ্গলবার দুপুরে মানিকদাহ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে.....রাজিউন) । তিনি স্ত্রী, পালিত ২ কন্যা, ১ পুত্র ও অর্সংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ যোহর মানিকদাহ ঈদগাঁহ ময়দানে যানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুদের মরদেহ পরিবারিক করব স্থানে দাফন করা হয়।

জানাযা শেষে সহকারী কমিশানর (ভূমি) মোঃ মামুন খানের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অর্নার প্রদান করেন। এরআগে ফুল দিয়ে এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসকেন্দার আলী মোল্লা, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test