শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘শেরপুর দৌড়’ প্রতিযোগিতা
সোহেল রানা, শেরপুর : আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ’শেরপুর দৌড়-২০২৩’ ম্যারাথন প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার জার্সি ও মেডেল উন্মোচনসহ কিটব্যাগ বিতরণের উদ্বোধন উপলক্ষে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়।
এ সময় শেরপুর দৌড় প্রতিযোগিতা ও শেরপুর রানার্স কমিউনিটির প্রধান সমন্বয়ক আল আমিন সেলিম জানান, শেরপুরের সীমান্তবর্তী অপরূপ সৌন্দর্যমণ্ডিত গারো পাহাড়ের ট্র্যাকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১০ কিলোমিটার, পাঁচ কিলোমিটার ও দেড় কিলোমিটার- এ তিনটি ক্যাটাগরিতে দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় সাড়ে চারশ প্রতিযোগী এতে অংশ নেবেন। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ছয়টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রত্যেক ক্যাটাগরিতে বিজয়ী প্রথম তিনজনের জন্য প্রাইজমানি ও মেডেল থাকবে।
তিনি আরও বলেন, ‘গারো পাহাড় এবং প্রাণী রক্ষা করুন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ প্রতিযোগিতার মাধ্যমে শেরপুরকে সারাদেশসহ বিশ্বের বুকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডেনিম সলিউশান লিমিটেড। এছাড়া জেএন্ডএস গ্রুপ গোল্ড স্পন্সর, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড গ্রীন এন্ড সাসটেইনাবিলিটি পার্টনার এবং হাইড্রেশন পার্টনার হিসেবে রয়েছে স্টারজল ডাইস এন্ড কেমিকেল। আর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ, শেরপুর রোটারী ক্লাব, চেস ট্র্যাক, কডস ক্লোথিং, আবেদীন হাসপাতাল, শেরপুর টেনিস ক্লাব ও শেরপুর রেড লাইন বাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর দৌড় প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ডেনিম সলিউশান লিমিটেডের স্বত্বাধিকারী সোহেল রানা, গোল্ড স্পন্সর জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, অ্যাথলেট জহির রায়হান প্রমুখ।
শেরপুর দৌড়ের সহ-সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সহ-সমন্বয়ক রাজীব আহমেদ, জুবাইদুল ইসলাম, এসএম জুবায়েরসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
(এসআর/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








