E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিক্ষার্থী সপ্তাহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৮:৩৬:২৩
মহম্মদপুরে শিক্ষার্থী সপ্তাহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম শিক্ষার্থী সপ্তাহ ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকালে আর. এস.কে,এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, ইকবাল আক্তার কাফুর উজ্জল চেয়ারম্যান মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test