E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৪:৫৪:৩৩
গোপালগঞ্জে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কেককাটা, আলাচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল রবিবার রাতে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপলগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম।

আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, সাংস্কৃতিক সংগঠক শিব শংকর অধিকারী, সুভাষ চন্দ্র সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এরআগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি গোপলগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম অন্যান্যদের সাথে নিয়ে বিশাল কেক কাটেন।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের বাঙ্গালী সংস্কৃতির ধারক ও বাহক। বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতির চর্চা ও সংস্কৃতির বিকাশে শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা বর্ণঢ্য আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি।

(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test