শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া তার উপজেলা পরিষদ কার্যালয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি আবু সিদ্দিক মোল্লা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন অতি শীগ্রহী দলীয় কার্যক্রম চলমান রাখার জন্য আমরা আহ্বায়ক কমিটি করে দিবো।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহী নগর ঈদগাহ্ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা তার স্বাগত বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যের পক্ষ নিয়ে তার সমর্থকরা নাসির উদ্দিনের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫০/৬০ জন তৃনমুল নেতাকর্মী মারাক্তক আহত হন।
তৃণমূল কর্মী সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা ছাড়াও সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র থেকে তাকে মনোনয়ন পত্র না দিয়ে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিনকে নৌকা প্রতীক দিলে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে উক্ত আবু বক্কর সিদ্দিক মোল্লা তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকার বিপক্ষের প্রার্থী জাতীয় পার্টির আব্দুর রউফ'র পক্ষে কাজ করে। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে প্রায় তিনশত ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাসির উদ্দিন পরাজিত হয়।
(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








