১৩ বিকাশ ব্যবসায়ীর ১৭ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক ইমাম
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে বিভিন্ন সময়ে ১৩ জন বিকাশ ব্যবসায়ীর ১৭ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক আবদুল্লাহ আল ইমাম। উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার, ঘোষের হাট ও কালী'র বাজারের মোবাইল ব্যবসায়ীদের কে একাউন্টে টাকা দেয়ার আশ্বাস দিয়ে নগদ টাকা নিয়ে হঠাৎ করে গা ঢাকা দেয় শম্ভুপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইয়াছিন রত্তন এর ছেলে মোবাইল ব্যাংক এজেন্ট ইমাম।
স্থানীয়রা জানান, ইমাম তার চাচা লতিফ খলিফার রেডিমেড টেইলারিং এর দোকানের এক অংশে মোবাইল ব্যাংকিং ও বিকাশ এর এজেন্সি নিয়ে টেলিকম ব্যবসা খুলে বসেন। লতিফ খলিফার উপর আস্থার কারণে ক্ষুদ্র ও মাঝারি টেলিকম ব্যাবসায়ীদের অনেকেই ইমাম এর চাহিদা অনুযায়ী নগদ অর্থ লেনদেন করতেন যা পরবর্তীতে একাউন্টে রিচার্জ করতো ইমাম। এভাবে দুএক বছর চলার পর গত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি একইভাবে একাউন্টে টাকা রিচার্জ এর কথা বললে সরল বিশ্বাসে টেলিকম ব্যাবসায়ীরা তাকে টাকা দিয়ে দেন। অতঃপর একাউন্টে টাকা রিচার্জ না পেয়ে ইমাম এর মুঠোফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারেন অজ্ঞাত স্থানে পালিয়েছে ইমাম।
তেরোজনের মধ্যে খাসেরহাট বাজারে আরজু টেলিকম এর স্বত্বাধিকারী মো: আরজু'র কাছ থেকে ৩৪৪,০০০, জননী টেলিকম এর স্বত্বাধিকারী মো : বাচ্চুর থেকে ৫০,০০০, কাজী মেডিকেল এন্ড টেলিকম এর মো: শান্ত'র কাছ থেকে ১১৫০০০, জিহাদ মেডিকেল এন্ড টেলিকম এর স্বত্বাধিকারী মো : বাসেদ এর কাছ থেকে ৪,৯৩০০০, খাসের হাট গ্লাস হাউজ এন্ড টেলিকম এর মো : সবুজ এর ১,৫০০০০,বিসমিল্লাহ লন্ড্রী এন্ড টেলিকম এর মো: কাবুল এর কাছ থেকে ৭৫,০০০, সুমন কসমেটিক এন্ড টেলিকম এর স্বত্বাধিকারী মো : সুমন এর কাছ থেকে ২৫,০০০, আলমদিনা গার্মেন্টস এণ্ড টেলিকম এর স্বত্বাধিকারী মো : মিজানুর রহমানের কাছ থেকে ২৮০০০, নাজিম টেলিকম এর স্বত্বাধিকারী মোঃ নাজিম এর কাছ থেকে ২৫০০০ টাকা আত্নসাৎ করে পালিয়ে যায়।
এছাড়া ঘোষের হাট সোহাগ টেলিকম এর স্বত্বাধিকারী মো : সোহাগ এর কাছ থেকে ৬৩০০০, লামছি শম্ভুপুর বাংলাবাজার এর রিতা টেলিকম এর স্বত্বাধিকারী মো : রিপন এর কাছ থেকে ১,৭২০০০, কালি'র বাজার ফরহাদ টেলিকম এর স্বত্বাধিকারী মো : ফরহাদ এর কাছ থেকে ৮০০০০, নন্দলাল বাজারের বাবুল টেলিকম এর স্বত্বাধিকারী মো : বাবুল এর কাছ থেকে ৭৩০০০ টাকা নিয়ে উধাও হয়ে যায়।
এদিকে এ ধরনের প্রতারণার শিকার হয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে পথে বসেছে ক্ষুদ্র অনেক টেলিকম ব্যাবসায়ী ও বিকাশ এজেন্ট। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। এ ধরনের ন্যাক্কারজনক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ঘটনায় হতভম্ব হয়ে গেছে ভুক্তভোগী ক্ষুদ্র ব্যাবসায়ীরা। এ বিষয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান,' এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে'। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।
(সিআর/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








