E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৭:২৯
মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল থেকে ননীগোপাল ক্রীড়া ময়দান চত্বরে এ প্রতিযোগিতা শুরু হয়। 

আজ শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন মশাল প্রদক্ষিণ এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা ও শান্তির প্রতীক কবুতর উড়িয়া তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজাপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ শামসুল হক, সাবেক প্রধান শিক্ষক সুভাষ কুমার সাহা, রাজাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ওলিয়ার রহমান বিশ্বাস, বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test