লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ কোটি টাকার জমি দখল করেছে স্থানীয় ভূমিদস্যুরা
রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৭ নং কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ শতক জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ভুমি দস্যুদের বিরুদ্ধে। এলাকায় এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এসব বেদখল হওয়া জমির আনুমানিক বাজার মুল্য ৪ কোটি টাকা।
সরেজমিন ঘুরে জানা গেছে, লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর দক্ষিন তীরে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ১১২ বছর পূর্বে অর্থাৎ ১৯১১ সালে শিক্ষা প্রসারের লক্ষ্যে তদানীন্তন স্থানীয় হিন্দু শিক্ষানুরাগীদের চেষ্টায় এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল।ধনাঢ্য ব্যক্তি মাখন লাল সমাদ্দার ও তার নিকট আত্মীয়রা এই বিদ্যালয়ে জমি দান করেছিল।
আর এস রেকর্ডীয় সুত্রে দেখা গেছে, এই বিদ্যালয়ের নামে ১ একর ৪ শতক জমি রেকর্ডভুক্ত আছে এবং হাল সন নাগাদ খাজনা পরিশোধ। ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় ২ নং আর এস খতিয়ানে মালিক বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা বিভাগ নড়াইলে মোট ৭ টি দাগে ১ একর ৪ শতক জমি রয়েছে। এর মধ্যে ৫৪৬ দাগে জমি ১২ শতক, ৫৫১ দাগে জমি ৪ শতক, ৭৫০ দাগে ১৪ শতক, ৭৬৫ দাগে ১৪ শতক, ১১৯৯ দাগে ৩৭ শতক, ১২০৪ দাগে ৬ শতক ও ১২০৬ দাগে ১৭ শতক। দখল বিষয়ক মন্তব্য কলামে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, “বিদ্যালয়ের নামে মাত্র ৩৪ শতক জমি দখলে আছে। বাকি জমি স্থানীয় রাঘববোয়াল ও ভুমি দস্যুরা দখল নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এসব ভূমি দস্যূরা বিদ্যালয়ের জমি দখল করে পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে”! এ যেন এক মগের মুল্লুক, বিষয়টি দেখার জন্য কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।
খোঁজ-খবর নিয়ে আরও জানা গেছে, ওই মৌজার ১১৯৯ দাগ ৩৭ শতক জমি ভোগদখল করছেন উপজেলার করফা গ্রামের জনৈক রনি , লংকারচর গ্রামের তৈয়ব আলী, কচুবাড়িয়া গ্রামের লুৎফার হোসেনসহ আরো অনেকে অন্য দাগে বিদ্যালয়ের জমি জবরদখল করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে।জমি দখলকারী লুৎফার রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি দাসেরডাঙ্গা গ্রামের আমির ফকিরের নিকট থেকে জমি কিনেছি ৩শ টাকার ষ্ট্যাম্পের মাধ্যমে। কিন্তু আমি জমি রেজিষ্ট্রেশন করে নিতে পারি নাই’।
জমি দখলকারী রনির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে বিভিন্ন কথা বলে মুল বিষয়টি এড়িয়ে যান। বিদ্যালয়ের জমি বিক্রয়কারী আমীর ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তি বলেন, ‘স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই বিদ্যালয়ের জমি দখল করে খাচ্ছে তা আমরা জানি, আমরা সংখ্যালুঘুরা বিষয়টি দেখি কিন্তু বলতে পারি না।’
লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ করে বিদ্যালয়ের জমি অবৈধ দখল মুক্ত হোক- এটা আমাদের দাবী।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা সাহার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ আমি আগামী সপ্তাহে মিটিং ডেকে আলোচনা করে দেখবো, জমি দখলের বিষয়ে কি করা যায়’ ?
লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) স্বপন কুমার বর্মনের সাথে কথা হলে তিনি জানান, " বিষয়টি আমি শুনেছি। প্রধান শিক্ষককে বলেছি, কোন কোন ব্যক্তি দখল নিয়েছে, সে সব বিস্তারিত জেনে লিখিত ভাবে অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
(আরএম/এসপি/মার্চ ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








