নরসিংদীতে ‘আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী’ নামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন
গৌরাঙ্গ দেবনাথ অপু, নরসিংদী থেকে ফিরে : নরসিংদীতে অমর একুশে বই মেলার সমাপনী দিনে এক আড়ম্বরপূর্ণ নান্দনিক অনুষ্ঠানে তরুণ লেখক ও বাচিক শিল্পী পুলক আহমেদ রচিত 'আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী' নামে দুটি গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা প্রশাসন আয়োজিত বই মেলার সমাপনী দিনে বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বই মেলার সমাপনী অনুষ্ঠানে 'প্রধান অতিথি' ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফজল-ই-খোদা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।
পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবারের বই মেলায় এই প্রথম বারের মতো বের হওয়া স্থানীয় তরুণ লেখক ও বাচিকশিল্পী (নবীনগরের সন্তান) পুলক আহমেদের 'আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী' নামে দুটি গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ মঞ্চের আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় 'আমন্ত্রিত অতিথি' হিসেবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আগত নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস এবং নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
এ ছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই মেলা উদযাপন পরিষদের সদস্য ও ভাই গিরিশ চন্দ্র পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহীনূর মিয়া, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, নবীনগরের পৌর আওয়ামীলীগ নেতা নূর আলম উপস্থিত ছিলেন। এসময় লেখকের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দের সকলের হাতে বই দুটি তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় শিক্ষক ও বাচিকশিল্পী আলতাফ হোসেন। পরে অতিথিবৃন্দ বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
এর আগে দুপুরে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু ও নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নূর আলম নরসিংদীতে এসে পৌঁছলে লেখক পুলক আহমেদ ও তাঁর স্ত্রী খাদিজা বিনতে খোরশেদ লীনার নেতৃত্বে শাকূর-পুলক পাঠক ফোরামের সদস্যরা তাঁদেরক ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে একটি অভিজাত রেস্তোরায় মধ্যাহ্নভোজ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা প্রশাসন আয়োজিত নান্দনিক ও দৃষ্টিনন্দন অমর একুশে বই মেলায় থাকা 'শাকূর-পুলক পাঠক ফোরাম' এর বুক স্টলটি পরিদর্শন করেন মেয়র শিব শংকর দাস ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এ সময় শাকূর পুলক পাঠক ফোরামের বুক স্টলে অতিথিদ্বয়ের আগমণের খবর পেয়ে নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের নরসিংদী প্রতিনিধি নূরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী (নবীনগরের সন্তান) বিষ্ণুপদ দাস, ভোলাচংয়ের অমৃত দাস সেখানে ছুটে আসেন। এ সময় বুকস্টলে প্রাণবন্ত এক আড্ডায় অতিথিদের সঙ্গে 'পাঠক ফোরামের সদস্যরাও স্বতস্ফুর্তভাবে যোগ দেন।
(জিডি/এসপি/মার্চ ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- জলে ডোবা স্বপ্ন
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








