আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খাল খনন
মহম্মদপুরে পাউবোর প্রকৌশলীসহ দুজনের নামে মামলা
মহম্মদপুর প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও খাল খনন করায় মাগুরা ও নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ঠিকাদার ও স্থানীয় দুই ব্যক্তির নামে মাগুরার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের ২৬জন ব্যক্তি বাদি হয়ে এই মামলা করেন। যার মামলা নম্বর মিস-১৬/২৩।
মামলার বিষয়টি নিশ্চিত করে একজন বাদী। উপজেলার রোনগর গ্রামের বাসিন্দা তবিবর রহমান টোকন জানান, যেখানে খাল খনন করা হচ্ছে, এই জমিগুলো আমাদের ব্যক্তি মালিকানা জমি। আমাদের দখলেও রয়েছে। কোন ম্যাপে বা রেকর্ডে খালের অস্তিত্ব নেই। জমিগুলোতে বসতবাড়ি ও আবাদি জমি রয়েছে। জমিগুলো অধিগ্রহন করা হয়নি।
মামলার আরেক জন বাদী জাকারিয়া মুন্সি জানান, আমাদের দালিলিক সম্পত্তিতে খাল খনন নিয়ে মাগুরার বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা বিচারাধীন আছে। যার নম্বর ১৫/২০২২। বিজ্ঞ আদালত মুল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোরপূর্বক খাল খনন করা হতে বা বাদী পক্ষকে নালিশী জমি হতে বেদখল করা বা বসতবাড়ি ভেঙ্গে দেওয়াছাড়াও জমির আকৃতি পরিবর্তন করা হতে নিষেধাজ্ঞা দিয়েছেন। তুবও গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ হতে ঠিকাদার প্রতিষ্ঠান জোরপূর্বক ভাবে আমাদের সম্পত্তি দখলের জন্য জমির মাটি কেটে খাল খননের চেষ্টা করছেন। এ নিয়ে আমরা আদালতে আবারো মামলা করেছি।
এ দিকে ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার রোনগরসহ কয়েক গ্রামের লোকজন। মঙ্গলবার দুপুরে পলাশবাড়ীয়া ইউনিয়ন এর রো- নগর গ্রামে মানববন্ধন করেছেন কর্মসূচীতে মামলার কয়েকজন বাদীসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চ.দা.) এ.কে.এম মমিনুল ইসলাম জানান, আমি ৮মাস হয়েছে মাগুরায় দায়িত্বে আছি। এই ৮মাস হচ্ছে মহম্মদপুরের রোগনর গ্রামের কোথাও খাল খনন করা হয়নি।
তবে মামলার বাদী পক্ষের দেখানো এক পত্রে দেখা যায় নড়াইল পানি উন্নয়ন বোর্ডের ২০২১ সালের জুলাই মাসের ১৯তারিখ আবুল কালাম আজাদ ও মিজানুর রহমান জেভিকে রোনগরের পার্শ্ববর্তী কালিশংকরপুর খালে খননের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন জানিয়েছেন, আমাদের কাছে আদালতের কোন নিষেধাজ্ঞা বা কোন কিছু আমরা পাইনি।
(বিএস/এসপি/মার্চ ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
০৪ মার্চ ২০২৬
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








