জাতির পিতার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া সেজেছে রঙ্গিন সাজে
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) । তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়া সেজেছে রঙ্গিন সাজে। সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব। সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
এ উপলক্ষ্যে উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধণ, জাতীয় শিশু সমাবেশ ও ৩ দিনব্যাপী বই মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শতাধিক তোরণ, ডিজিটাল পোস্টার ও ব্যানার টানিয়ে স্বাগত জানানো হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১০৩ তম জন্ম দিনের শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেবেন । এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকা ফিরে যাবেন। রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া ত্যাগ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন।
এদিন সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে। সকাল ১১ টায় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকেই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এরপর অস্বচ্ছল ১০০ মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন । দুপুর ১২ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটোসেশন অংশ নেবেন। দুপুর ১২ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে আয়োজিত ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।’
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আরো বলেন, ‘১৭ মার্চ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আইন শৃঙ্খলা, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সবার সমন্বয়ে তদারকী করা হচ্ছে। আশা করছি জাতির পিতার জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পারবো।’
টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাণপ্রিয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগনের পক্ষে স্বাগত জানানোর জন্য সমস্ত রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সার্থক করার জন্য প্রশাসনের সাথে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগও সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে থাকবেন নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে কাজ করে যাব।’
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। দিনটি আমাদের জাতির পিতার জন্ম দিন। এটি আমাদের কাছে একটি আনন্দের দিন। এই দিনকে ঘিরে গোপালগঞ্জ জেলার সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সারা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া রঙিন সাজে সেজেছে। তোরণ, ব্যানার-ফেস্টুনে ভরে গেছে গোটা জেলা। শুধু আমাদের নেতাকর্মী নয়, গোপালগঞ্জের সর্বস্তরের জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে উৎসবমুখর পরিবেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে “শুভ শুভ দিন, বঙ্গবন্ধু জন্মদিন” খচিত তোরণ ও প্লাকার্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত করে বিভিন্ন সড়কে টাঙ্গানো হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে ইউনিয়ন থেকে শুরু করে সকল ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম শেখ সায়েরা খাতুন।
(টিকেবি/এএস/মার্চ ১৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








