শ্রীনগরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে ফসলি জমির মাটি কাটার অপরাধে আব্দুল মালেক মোড়ল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পবিার দুপুরের দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিযনের আড়িয়াল বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার টাকা আদায় করা হয়। অভিযুক্ত আব্দুল মালেক মোড়লকে আর্থিক জরিমানা করায় শ্রীনগর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। তিনি জানা, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তিকে এক লাখ টাকা আর্থদন্ড করা হয়। উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২ ও ৩ মার্চ বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে “শ্রীনগরে ফসলি জমির মাটি লুট, ট্রলি-ড্রাম ট্রাকে সড়ক বিপর্যস্ত” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শ্যামসিদ্ধি গ্রামের সাবেক মেম্বার আব্দুল বাছেদের বড় ভাই অভিযুক্ত আব্দুল মালেক মোড়লের বিরুদ্ধে অবৈধভাবে আড়িয়াল বিলের বিভিন্ন কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠে আসে। নিয়মনীতির তোয়াক্কা না করে মালেক মোড়ল ও তার পুত্ররা মিলে এলাকায় একটি সক্রিয় মাটি খেকো সিন্ডিকেট গড়ে তুলেন। বেপরোয়া সিন্ডিকেটটি স্ক্যাভেটর মেশিন (ভেক্যু) দিয়ে যত্রতত্রভাবে ফসলি জমি কেটে চড়াদামে বিক্রি করে আসছিল।
অপরদিকে অবৈধ মাটি বাণিজ্যে অসংখ্য মাহিন্দ্রা ট্রলি ও ড্রাম ট্রাকের অবাদ যাতায়াতে ওই এলাকার গ্রামীন রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছিল। মাটিভর্তি এসব ড্রাম ট্রাক ও ট্রলির ওভারলোডিংয়ে আড়িয়াল বিলের শ্যামসিদ্ধি-দয়হাটা নামক সড়কটি বেহাল দশা করা হয়। এতে কয়েকটি শ্যামসিদ্ধি, শ্রীনগর, ষোলঘরসহ অত্র এলাকার হাজার হাজার মানুষ সড়কে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন।
(এআইএম/এসপি/মার্চ ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’
- দেশের সব ব্যাংককে নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি’
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- ‘এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি’
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- পার্থে পা রাখছে বাংলাদেশ
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- ‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’
- ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
- বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৭ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
-1.gif)








