শ্রীনগরে দলিল লেখক সমিতির কর্মবিরতি
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে সাব-রেজিস্টারের বিরুদ্ধে ২ দিন ধরে কর্ম বিরতি পালন করছে স্থানীয় দলিল সমিতি। গত মঙ্গলবার সকাল থেকে কলম বিরতির কারণে দুর্ভোগে পরেছেন দূরদুরান্ত থেকে আসা জমির ক্রেতা-বিক্রেতারা।
সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দলিল লেখক মো. হাবিবুর রহমান একটি দলিল সম্পাদণের জন্য উপস্থাপন করেন।
এ সময় সাব-রেজিস্ট্রার রেহানা বেগম উপস্থাপিত নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন এখানে পর্চায় ভেস্টেট সম্পত্তি রয়েছে। এছাড়া কয়েকজন মালিকের নামে ১৭ শতাংশ জমির খাজনা গ্রহন করা হলেও এখান একজনই দাতা হয়েই পুরো সম্পত্তি রেজিস্ট্রি করে দিচ্ছেন।
এ কারণে সাব-রেজিস্ট্রার দলিল সম্পাদণে অসম্মতি জানান। দলিল লেখক হাবিবুর রহমান হাবিব কক্ষ থেকে বের হয়ে আসেন। পরে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সিকাদার সাব- রেজিস্ট্রারের কক্ষে গিয়ে দলিল সম্পাদনের জন্য চাপ প্রয়োগ করেন। পরদিন সকালে সাধারণ সম্পাদক আব্দুর রউফ সিকদার এসে দলিলটি পুনরায় উপস্থাপন করেন এবং এই দলিল সম্পাদণের মধ্যদিয়ে দিনের কাজ শুরু করতে চাপ দেন।
এতে সাব-রেজিস্ট্রার অসম্মতি জ্ঞাপন করলে আব্দুর রউফ কক্ষ থেকে বের হয়ে অন্যান্য দলিল লেখকদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রার অফিস ভবনের গেট আটকে দিয়ে সাব-রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ফেলেন।
এ সময় তিনি সবাইকে কলম বিরতির অহ্বান জানান। এর সূত্র ধরে বুধবার দলিল লেখকরা কলম বিরতি পালন করেন। এ ব্যাপারে শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সিকদারের দাবি, এই দলিলটির সব কিছু ঠিক থাকার পরও সাব-রেজিস্ট্রার বাড়তি টাকা না পাওয়ায় তা সম্পাদণ করেননি। সামান্য যে কোন কারণেই তিনি মোটা অংকের ঘুষ দাবি করেন। তার দাবী পূরণ না হলে তিনি দলিল সম্পাদন করেন না। আমরা তার অপসারণ চাই।
শ্রীনগর সাব-রেজিস্ট্রার রেহানা বেগম বলেন, দলিল লেখক সমিতি অন্যায়ভাবে তাদের অযৌক্তিক অবদার আমাকে দিয়ে করিয়ে নিতে চায়। আমি অপারগতা প্রকাশ করায় তারা আমার বিরুদ্ধাচারণ করছে। তাদের অবদার পূরণ না করলেই তারা কলম বিরতির ডাক দেয়। এর আগেও তারা কয়েক বার কলম বিরতি করেছে। তারা যাই করুক না কেন আমি নিয়মের বাইরে কোন দলিল সম্পাদণ করবো না।
(এআইএম/এসপি/মার্চ ২৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’
- দেশের সব ব্যাংককে নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি’
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- ‘এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি’
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- পার্থে পা রাখছে বাংলাদেশ
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- ‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’
- ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
- বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৭ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
-1.gif)








