E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বালুর ঢিবিতে বাইক উল্টে নিহত ১

২০২৩ মার্চ ২৫ ১৬:২১:০৮
সাতক্ষীরায় বালুর ঢিবিতে বাইক উল্টে নিহত ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বালুর ঢিবিতে মোটরসাইকেল উল্টে আশিকুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। গতকাল শুক্রবার রাত ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার সামসুর রহমানের ছেলে। আহতরা হলেন ইমন(২৪) ও শিমুল(২৪)। এরা সবাই কলারোয়ার কাজীরহাট এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইমন ও শিমুল জানান, আশিকুরের মটর সাইকেলে তারা শুক্রবার রাত ৯টার দিকে কাজীরহাট বাজার থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে তারা শাকদাহ ব্রীজের কাছে ফেলে রাখা বালুর ঢিবিতে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় তারা। ঘটনাস্থলেই আশিকুর মারা যায়। তারা দুইজন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শনিবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test