মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল
গোপালগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মানুষের ঢল নামে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রাত সাড়ে ১১ টা থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম বাড়তে থাকে।
স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে গোপালগঞ্জে স্বাধীনতা দিবসের কর্মসূচীর শুভ সূচনা করেন। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা , জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর একেএকে মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠন, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবি, পেশাজীবি সংগঠন, সরকারি দপ্তর, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদী।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও ৭১ এ মাহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের পেস ইমাম মাওলানা নওয়াব আলী।
এই কর্মসূচীতে প্রশাসন, পুলিশ, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাত ১ টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদনের পালা।
আজ বোববার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ছাত্রলীগ, যুবলীগ, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জাতীয় দিবসের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের পেস ইমাম মাওলানা নওয়াব আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের জাতি রাষ্ট্রের মহান স্থপতি। তাই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নামে। এরপর সকাল ১০ টার পর থেকে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সারাদিন এই শ্রদ্ধা নিবেদন চলবে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি আমাদের জাতির পিতা। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে তাঁর স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছি। এই শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল নামে টুঙ্গিপাড়ায়। রাতে ১ টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষ হয়। আবার সকাল থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সরাদিন শ্রদ্ধা নিবেদন চলবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়। সর্বত্র বিরাজ করছে সাজসাজ রব। এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। টুঙ্গিপাড়ার মানুষ স্বাধীনতার দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে।
(এমএস/এএস/মার্চ ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








