রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যায় আটক সীমার রিমান্ড মঞ্জুর
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানির গাড়িচালক সম্রাট খান হত্যার ঘটনায় ধৃত নারী সীমা খাতুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ শামসুজ্জামান।
রবিবার (২৬ মার্চ) দুপুরের পর ঈশ্বরদী থানা পুলিশ পলাতক আসামী আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। এঘটনায় সম্রাটের বন্ধু ও সীমার স্বামী আব্দুল মমিন এখনও পলাতক রয়েছে। দুই দিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, পলাতক মমিনকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার (২৪ মার্চ) রাতে সীমা খাতুনকে গ্রেফতারের পর থেকে ধারাবাহিকভাবে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যাকান্ড বিষয়ে সীমার বক্তব্যে পুলিশ সম্পূর্ণরূপে সন্তুষ্ঠ হতে না পারায় আদালতের কাছে প্রার্থনা করা হয় রিমান্ড। থানায় জিজ্ঞাসাবাদে সীমা জানায়, সম্রাট প্রায়ই বিভিন্নভাবে তাকে ব্লাকমেইল করতো, ছবি-ভিডিও ফ্লাশ করার কথা বলে। ছবি ও ভিডিও প্রসংগে সীমা জানায়, স্বামীর সাথে বন্ধুত্বের সূত্র ধরে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় পরিবারের বাড়িতে যাতায়াত ও খাওয়া-দাওয়া চলতো। এরই এক পর্যায়ে সম্রাট ষড়যন্ত্র করে তাকে কিছু খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে।
এ অবস্থায় তাকে ধর্ষণের সাথে সাথে ছবি ও ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেইল করে সীমাকে বার বার ডাকতো এবং অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করতো। এতে সীমা ক্ষুদ্ধ হয়ে সম্রাটের ওপর প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজছিল। ঘটনার রাতে সম্রাট বাঁশেরবাদায় তাদের বাড়িতে যায় এবং খাওয়া-দাওয়া করে। পরে সম্রাট বিছানায় শুয়ে পড়ে বলে মাথা ব্যাথা করছে। মমিনকে ওষুধ আনার জন্য দোকানে পাঠায়। মমিন ওষুধ কিনতে গেলে সম্রাট সীমার গায়ে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় সীমা ভিকটিম সম্রাটের গোপনাঙ্গ জোড়ে চেপে ধরলে সে দূর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে হাতুরি নিয়ে এসে মাথায় আঘাত করলে সম্রাট মারা যায়। সীমার এ বক্তব্যে অনেক ফারাক রয়েছে এবং এছাড়া আরও কোন বিষয় রয়েছে বলে পুলিশের ধারণা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সীমাকে দুই দিন জিজ্ঞাসাবাদ করা হলেও আমরা আরও অধিকতর তদন্তের জন্য রিমান্ড মঞ্জুরের আবদেন করি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করছি হত্যার সকল রহস্য উদঘাটিত হবে।
নিহত সম্রাটের বাবা আবু বক্কার জানান, সম্রাট তার বন্ধু মমিন ও মমিনের স্ত্রী সীমাকে চাকরি দিয়েছিল। তাদের সেই চাকরি চলে যায়। সম্রাট আবারও তাদের শ্রমিক হিসেবে চাকরি পাইয়ে দেয়। আমার ছেলে নিকিমথ কোম্পানিতে কয়েকটি গাড়ি ভাড়াও দিয়েছিল। প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল তুলত। গত বৃহস্পতিবার বিল হয়। আমার ছেলেকে স্বামী-স্ত্রী কৌশলে ডেকে নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছি।
সম্রাটের মামা শামসুল হকের দাবি, ষড়যন্ত্র করে ভাগনেকে হত্যা করা হয়েছে। ঈশ্বরদীতে এক নারীর কাছে তাঁর ভাগনে ৫০ হাজার টাকা পেতেন। ওই টাকা নিয়ে বিরোধের জেরে ভাগনেকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত: নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে চালক সম্রাট খানের লাশসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানির ব্যবহৃত প্রাডো গাড়িটি উদ্ধার হয়। নিহত গাড়িচালক সম্রাট হোসেন (২৯) ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা (আলহাজ ক্যাম্প) এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। পুলিশ এঘটনায় নিহত সম্রাটের বন্ধু একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করে। জিজ্ঞাসাবাদে সীমা খাতুন স্বীকার করে যে সম্রাটকে তিনিই হত্যা করেছেন। আর লাশ বস্তায় ভরে প্রাডো গাড়িতে তুলে স্বামী মমিন নিয়ে যায়। এরপর থেকেই মমিন পলাতক।
(এসকেকে/এসপি/মার্চ ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








