আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মাদ্রাসার হলরুমে সহ-সুপার প্রশাসন হারুন অর রশিদের সভাপতিত্বে বাঙালি জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
আজ ২৬ মার্চ রবিবার সকাল পৌনে ১০টায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের হলরুমে সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় এই মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ তালুকদার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় বাঙালি জাতির উৎপত্তি, ইতিহাস, মুক্তিযুদ্ধের ঘটনা এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন, একটি ঘোষণা, নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রাম, একটি স্বাধীন বাংলাদেশ৷ ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাসকদের শোষণের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন৷ ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানীরা বাঙালিদের উপর হামলা শুরু করে৷ ২৬ মার্চের শুরুতেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা পাওয়ার পরেই তাদের বিরুদ্ধে আমাদের দেশের সোনার ছেলেরা মুক্তিযুদ্ধ শুরু করে৷ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ৷
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণার দিনটিকে স্মরণে রাখার জন্য সরকার ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে এবং সেটিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে৷
মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি, ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিদেশে চাকুরী করতে হলে আরবি ও ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। বিশ্বে অষ্টম শক্তিশালী ভাষা হলো আরবি। আজ মাদ্রাসার শিক্ষার্থীরাই ইংরেজি ভাষায় বেশি এগিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায়, আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে উঠবে। এরাই দেশকে উজ্জ্বল করে গড়ে তুলবে এবং এই প্রতিষ্ঠানকে আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই এলাকাকে সামাজিক আইনশৃঙ্খলায় উন্নত করতে চাই এবং নৈতিক শিক্ষা প্রবন এলাকা হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ্।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র কুরআন তেলাওয়াত, গজল পরিবেশন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
সকলের উপস্থিতিতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র সিনিয়র শিক্ষক (আরবি) ও জহুরা আনসার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(পিএস/এসপি/মার্চ ২৬, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








