শ্রীনগরে বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু করায় ফের উত্তেজনা
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার সংলগ্ন একটি বিরোধপূর্ণ জায়গায় মার্কেট নির্মাণ কাজ শুরু করায় এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় যে কোন সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নিতে পারে। ওই এলাকার মো. হাবিবুর রহমান গং বিরোধপূর্ণ ওই জায়গা গত কয়েকদিন আগে কাজ শুরু করলে একই এলাকার ফরেজ মোড়ল গংদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের আল-আমিন বাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে কামারগাঁও মৌজায় (এসএ ২০১৯, সিএস ও এসএ ১৩৮, আরএস ১৩৫ মোট ৮০ শতাংশ সম্পত্তির) ১৮ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও হাবিবুর রহমান গং পেশি শক্তির বলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে ওই জায়গায় বহুতল ভবন নির্মাণে বেশকিছু শ্রমিককে কাজ করতে দেখা যায়। এ সময় হাবিবুর রহমান ও তার লোকজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্রয় সূত্রে জায়গাটির মালিক আমরা। তাই কাজ শুরু করেছেন। আদালতে চলমান মামলা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই পক্ষটি আদালতে একটি রেকর্ড সংশোধনীর মামলা করেছেন। তবে এই জায়গায় কাজের বিষয়ে আদালতের কোন নিষেধাজ্ঞা রয়েছে কিনা তা আমাদের জানা নেই।
ফরেজ মোড়ল বলেন, হাবিবুর রহমানরা কয়েকদিন ধরে আমাদের মামলাধীন জায়গায় কাজ করছে। তিনি আরও বলেন, গত ২৭ মার্চ মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন। শ্রীনগর থানায় এ ব্যাপারে কোন অভিযোগ নিচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞার কপিও দেখাইছি কোন লাভ হয়নি।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল বলেন, ফয়েজ মোড়ল আমার মামা। মঙ্গলাবার বিকালে থানায় আমিও গিয়েছিলাম অভিযোগ দায়েরের জন্য কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকে বাড়িতে ফিরে আসি। থানা পুলিশ আমাদের কোন অভিযোগ নিতে রাজি হননি।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এই জায়গা নিয়ে এর আগে দুই পক্ষেই থানায় একাধিক পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার স্টে-অর্ডার হয়েছে। আদালতের নির্দেশ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাই নতুন করে থানায় কোন অভিযোগ নেওয়ার প্রয়োজন মনে করিনি।
(এএম/এসপি/মার্চ ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








