নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় বগুড়ায় বাসদের মানববন্ধন সমাবেশ
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিন-এর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডের বিচারের দাবিতে- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মনববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বেলা বারোটায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব কমরেড অ্যাড. দিলরুবা নূরী, সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পরভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা আহ্বায়ক ধনঞ্জয় বর্মন প্রমূখ নেতৃবৃন্দ।
কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু তার বক্তব্যে নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, র্যাবের উপর মার্কিন নিষেধজ্ঞা জারীর পর বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে মৃত্যু পুরো বন্ধ না হলেও কিছুদিন কমেছিল। যা আবার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। র্যাব হেফাজতে সুলতানা জেসমিন-এর মৃত্যু বিচার বহির্ভূত হত্যারই আরেক রূপ। অতীতে বিচার বহির্ভূত হত্যা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর কোন ঘটনার আইনী প্রক্রিয়ায় বিচার ও দোষীদের শাস্তি না হওয়ার জন্যই বার বার এ ধরনের হত্যা ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। কয়েক দিন আগেও গভীর রাতে আসামী ধরতে যাওয়ার নামে সোনারগাঁও এ র্যাব গুলি করে একজনকে হত্যা করেছে। বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু নাগরিকের সাংবিধানিক অধিকারের উপর চরম আঘাত। সমাবেশে তিনি আরও বলেন বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কমরেড অ্যাড. দিলরুবা নূরী তার বক্তব্যে- সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালুর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় এর মাধ্যমে নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র ও সরকার অস্বীকার করে চিকিৎসা ব্যবস্থার বেসরকারিকরণ করতে চাওয়ারই ইঙ্গিত বহন করছে। সমাবেশে সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালু না করে সরকারি ব্যবস্থাপনায়ই সরকারি হাসপাতালে দুই শিফটে চিকিৎসা দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবরাহের কথা বলছে, যা খুবই অপ্রতুল এবং দুর্নীতি, অনিয়ম ও স্বজপ্রীতিতে ভরা। ফলে প্রকৃত অর্থে যাদের স্বল্পমূল্যে নিত্যপণ্য পাওয়ার কথা অধিকাংশ ক্ষেত্রে তারা পাচ্ছে না। কার্ডের সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি করে অনিয়ম-স্বজনপ্রীতিমুক্ত ভাবে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের দাবি জানানো হয়। একই সাথে গ্রাম-শহরে রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানানো হয়।
(এটিআর/এসপি/মার্চ ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








