গোপালগঞ্জে ২৮ হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনা ও পুনর্বাসনের বীজ সার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে (পাট- আউশ ধান) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় ২৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পায়েছে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সরদার এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান গোপালগঞ্জ জেলার ৫ উপজেলা ১৮ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ১০ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এরমধ্যে পাট বীজ পেয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৩ হাজার ৫০০ কৃষক, মুকুসুদপুর উপজেলার ৭০০০ কৃষক, কাশিয়ানী উপজেলার ৪ হাজার ৫০০ কৃষক, কোটালীপাড়া উপজেলার ১ হাজার ৫০০ কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলার ১ হাজার ৫০০ কৃষক। এছাড়া ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ২ হাজার ৪০০ কৃষক, মুকসুদপুর উপজেলার ১ হাজার ৪০০ কৃষক, কাশিয়ানী উপজেলার ২০০০ কৃষক, কোটালীপাড়া উপজেলার ২ হাজার ২০০ কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলার ২০০০ কৃষক।
ওই কর্মকর্তা আরো বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস থেকে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার বলেন, খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ইতিমধ্যে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই বীজ ও সার দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার কৃষকরা পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি করবেন। এরমধ্য দিয়ে এই উপজেলায় পাট ও আউশ ধানের অধিক ফলন পাওয়া সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, পাট বীজ বিতরণের পর কৃষক জমিতে পাটবীজ বপন করেছেন। আর আউশ বীজ দিয়ে কৃষক বীজতলা করার প্রস্তুতি নিয়েছে। এতে করে কেটোলীপাড়া উপজেলায় এই মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের কৃষক জমির উদ্দিন ও নাদের আলী বলেন, আমরা পাট বীজ পেয়েছি ১৫ দিন আগে। পাটবীজ হাতে পাওয়ার পর কয়েক দফা বৃষ্টি হয়েছে। মাটিতে জো এসছে। এই সুযোগে সম্প্রসারণের পরামর্শে গত সপ্তাহে পাটবীজ মাঠে বুনে দিয়েছি। সরকারের এই সহযোগিতা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের কৃষক আলী হোসেন ও সাধন গাইন বলেন, আমরা আউশ ধানের বীজ পেয়েছি। এই বীজ দিয়ে বীজ তলা তৈরীর প্রস্তুতি নিচ্ছি। ক্ষেতের বোরোধান কাটার পর সেখানে আউশ ধানের আবাদ করব। সরকারের এই সহযোগিতা পেয়ে আমরা আউশের আবাদ বৃদ্ধি করতে পারব। এতে আউশের উৎপাদন বাড়বে। এই সহযোগিতা করার জন্য সরকার প্রধান শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
(টিবি/এসপি/এপ্রিল ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








