গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৪২ মেধাবী
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে ৩৪২ মেধাবী শিক্ষার্থী। আজ রবিবার দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন অতিথিরা।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, মেধাবী শিক্ষার্থী ফাতেমা সোহেল সেজুতি, দেবলীন অধিকারী মহিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
শহরের বিণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাতেমা সোহেল সেজুতি বলে, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । এই লক্ষ্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ট্যাব উপহার দিয়েছেন। এই ট্যাবের মাধ্যমে আমরা জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন শাখায় প্রবেশ করে নিজেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো সমৃদ্ধ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আবদান রাখতে পারব। এই ট্যাব প্রদান করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী দেবলীন অধিকারী মহিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশর বিজয় নিশান উড়িয়েছেন। এই নিশান আমরা সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাব। ট্যাব দিয়ে স্মার্ট বাংলাদেশের কারিগর হতে সহযোগিতা করার জন্য ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ট্যাব ব্যবহার সম্পর্কে সকল শিক্ষার্থীকে সচেত হতে আহবান জানিয়ে বলেন, ট্যাব তোমরা কল্যাণার্থে ব্যবহার করবে। তোমরাই ২০৪১ এ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ব্যক্তি, সমাজ, পরিবার বা রাষ্ট্রের জন্য অকল্যাণকর কোন কাজে তোমর এই ট্যাব ব্যবহার করবে না।
আনুষ্ঠানের সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি ও এমপিও ভূক্ত ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির মোধাবী ৩৪২ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহোরের এই ট্যাব বিতরণ করা হয়েছে। ট্যাবগুলো আধুনিক মানের। কনফিগারেশনও বেশ ভাল। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ট্যাব বেশ ভাল কাজে আসবে।
(টিবি/এসপি/এপ্রিল ০২, ২০২৩)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








