ভরাট করছে সরকারি খাল
শ্রীনগরে ফসলী জমির রকম পরিবর্তনের অভিযোগ
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী-তন্তর এলাকার ৯নং রোডের (কেসি রোড) পশ্চিম সিংপাড়ায় ফসলী জমি কেটে ভরাটের অভিযোগ উঠেছে। পশ্চিম সিংপাড়া জামে সমজিদের পাশে সড়ক সংলগ্ন খাল দখল করে বেশ কয়েকটি কৃষি জমি ভরাটের জন্য পকেটিংয়ের কর্মযজ্ঞ চলছে। সিংপাড়া গ্রামের মন্টু শেখ ও সুফিগঞ্জের ড্রেজার ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথের সড়কটির পশ্চিম সিংপাড়া জামে মসজিদের পাশে সড়ক সংলগ্ন স্ক্যাভেটর মেশিন (ভেক্যু) দিয়ে যত্রতত্রভাবে জমির মাটি কাটা হচ্ছে। ড্রাম ট্রাক দিয়ে দূর থেকে বালু এনে ফেলা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল হয়ে পড়েছে। অপরদিকে সড়কটির পশ্চিম পাশে মন্টু শেখের ভাগিনা মো. এমদাদ সুফিগঞ্জ খালসহ অন্য একটি ফসলী জমি ভরাট করেছে। এছাড়া ড্রেজার ব্যবসায়ী রিপন একই সড়কের প্রায় ৫শ মিটার দক্ষিণে সড়ক সংলগ্ন খালসহ প্রায় ৩ একর কৃষি জমির মাটি কেটে পকেটিং করছে।
স্থানীয়রা জানায়, সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে মন্টু ও রিপন কৃষি জমির রকম পরিবর্তণ করার পাশাপাশি সরকারি খাল ভরাট করছে। এর আগে মন্টুর ভাগিনা এমদাদ পশ্চিম সিংপাড়া সড়কের পাশে খালসহ জমি ভরাট করে নেয়। উপজেলা ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে এসে খালের মাটি সরানোর জন্য নির্দেশ দিয়ে গেলেও কোন লাভ হয়নি।
এ ব্যাপারে মন্টু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এখানে সবাই করছে।
ড্রেজার ব্যবসায়ী মো. রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিটি ভরাট করা হবে। আমিতো অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করছি না। ড্রাম ট্রাক দিয়ে বালু আনছি। সড়ক বেহাল ও দেবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সড়কটি এমনেই ভাঙ্গা ।
স্থানীয় উপ সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু বকর সিদ্দিক জানান, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এএম/এসপি/এপ্রিল ০৩, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








