শ্রীনগরে সরকারি মার্কেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন বহুতল মার্কেট নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে । পাইলিং কাজে অতি ছোট সাইজের (রাবিস) পাথর ও ময়লাযুক্ত সিলেকশন বালু ব্যবহার করতে দেখা গেছে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২ কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকা চুক্তিমূল্যে মার্কেট নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহাবুদ্দিন ট্রেডিং । এই কোম্পানীর কর্ণধার একই জেলার পার্শ্ববর্তী লৌহজং উপজেলার আক্তার হোসেন খান লাবু। আর কাজটির তদারকির দায়িত্বে আছেন শ্রীনগর উপজেলার এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী কার্যালয় । সরকারের কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মার্কেটটির গুরুত্বপূর্ণ পাইলিংয়ের কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠায় কাজের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসে বাঘড়া বাজারে মার্কেট নির্মাণ কাজ শুরুর করার কথা থাকলেও কিছুদিন আগে মার্কেটের পাইলিংয়ের কাজ শুরু হয়। চুক্তি অনুসারে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা।
স্থানীয়রা জানায়, নিম্নমানের এসব উপকরণ সামগ্রী নির্মাণ কাজে ব্যবহার করায় বাজারের দোকানিরা ক্ষোভ প্রকাশ করেছেন। শুনেছি কিছুদিন আগে উপজেলা প্রকৌশলী সাইড পরিদর্শনে গিয়ে এসব নিম্নমানের পাথর ও নিচুমানের উপকরণ সামগ্রী এ কাজে ব্যবহার করতে নিষেধ করার পরেও সংশ্লিষ্ট ঠিকাদার কোন কথা শুনছেন না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মার্কেট নির্মাণ কাজে পাইলিং কর্মযজ্ঞ চলছে। শ্রমিকরা মাটিযুক্ত রাবিস পাথর ও সিলেকশন বালু সমন্বয়ে সিমেন্টের সংমিশ্রণ করে পাইলিংয়ের কাজ করছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদারের লোকজন তারাহুড়ো করে এসে মাটিযুক্ত রাবিস পাথরের স্তুপে পানি দেওয়া শুরু করে। এছাড়া কাজের সাইডে প্রকল্পের বিবরণীর সাইনবোর্ড টাঙানোর কথা থাকলেও তা দেখা যায়নি। এ সময় উপজেলা প্রকৌশলী অফিসের কার্য-সহকারী বাবলু তদারকির কাজে উপস্থিত ছিলেন। নিম্নমানের পাথর ও বালু ব্যবহারের বিষয়টি জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন। এ সময় ঠিকাদার আক্তার হোসাইন খান লাবুর ছোট ভাই মো. আতাউর রহমান খান সামনে এগিয়ে আসেন। তিনি বলেন, পাথর যেখান থেকে কেনা হয়েছে বিক্রেতারা ছোট সাইজের পাথর দিয়েছে। আর কয়েক মাস ধরে এখানে পাথর রাখায় তাতে ধূলাবালি জমেছে। এগুলো রাবিস পাথর না। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় এ কাজে আমরা প্রায় ৪০ লাখ টাকা লোকসানে পরবো। প্রকল্পের বিবরণীর সাইনবোর্ড না টাঙানো বিষয়ে তিনি বলেন, কিছু দিন আগে সাইনবোর্ড লাগিয়েছিলাম তা বাতাসে উড়ে গেছে। দুই একদিনের মধ্যে আবার সাইনবোর্ড টাঙাবো। এখানে সিডিউল অনুসারেই কাজ করা হচ্ছে। কাজ কিভাবে করব আমি সব জানি। আমার মাথা গরম আছে। কথা কম বলেন।
শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন আগে ঠিকাদারকে নিম্নমানের ওই পাথরগুলো কাজে ব্যবহারের জন্য নিষেধ করে এসেছি। এখনই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
(এআই/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








