শ্রীনগরে খালের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ব্রোজের পাড়ায় শ্রীনগর-শ্যামসিদ্ধি নামক খালের জায়গা দখলের অভিযোগ উঠেছে ব্রোজের পাড়ার মাধব দাসের পুত্র প্রকাশ ও বিকাশের বিরুদ্ধে। বাসুদেব নামের এক স্বাস্থ্য সহকারী প্রকাশ দাসের ওই জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে গেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায, শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর সদর এলাকার ভাই ভাই মার্কেটের পিছনের খালটির উত্তর পাড় দখল করে ভবনটির নির্মাণ কাজ চলছে। ভবনটির দক্ষিণ পাশের পিলারগুলো খালের জায়গায় করা হয়েছে। এছাড়া ভবনের দক্ষিণ পাশে প্রায় ৩ ফুটের ঝুলন্ত বারান্দার পুরোটাই দৃশ্যমাণ খালের ওপর এসে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছে, অবৈধভাবে দখল ও ভরাটের ফলে এক সময়ের ব্যস্ততম শ্রীনগর-শ্যামসিদ্ধি হয়ে গাদিঘাট ও আড়িয়াল বিলের এই খালটি এখন মরতে বসেছে। এর মধ্যে শ্রীনগর বাজার সংলগ্ন ব্রোজের পাড়ার দক্ষিণে খালটির প্রায় ১০ ফুট পরিমাণ জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রকাশ বিকাশ দাস গং। এভাবে দখল হতে থাকলে (১০০ ফুট প্রস্থ) খালটির অবশিষ্ট আর কিছুই থাকবে না। দীর্ঘ খালের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশ দাস বলেন, আমিন (সার্ভেয়ার) এসে জায়গার পরিমাপ করে দিয়েছে। সরকারি সার্ভেয়ার কিনা জানতে চাইলে তিনি বলেন, বাসুদেব মল্লিক নামে উপজেলার এক স্বাস্থ্য সহকারী জায়গাটির পরিমাপ করে দেন। আমরা সরকারি খালের কোন জায়গা দখল করিনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য সহকারী (পরিবার পরিকল্পনা) বাসুদেব মল্লিকের কাছে জানাতে চাইলে তিনি জমি মাপার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আমি মেপে দেখেছি প্রকাশরা খালের জায়গায় ভবন নির্মাণ করেনি। সরকারি খালের জায়গার সাথে ব্যক্তি মালিকানা সম্পত্তি থাকলে নিয়ম অনুসারে উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট সার্ভেয়ারকে অবহিত না করে কিভাবে জায়গা বুঝিয়ে দেওয়া হলো এমন প্রশ্নে জবাবে তিনি কনো সদুত্তোর দিতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসুদেব মল্লিক স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় রোজ স্বাক্ষর করে বিভিন্ন স্থানে জায়গা-জমি মাপঝোক করা নিয়ে ব্যস্ত থাকেন।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক বলেন,কেউ যদি সরকারি খাল দখল করে থাকে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
(এআই/এসপি/এপ্রিল ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








