E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধান অভিযুক্ত গ্রেফতার 

গোপালগঞ্জে হাসপাতালের পরিত্যক্ত ওয়ার্ডে কিশোরীকে ধর্ষণ 

২০২৩ এপ্রিল ০৫ ১৮:৪৯:০৭
গোপালগঞ্জে হাসপাতালের পরিত্যক্ত ওয়ার্ডে কিশোরীকে ধর্ষণ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালে ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রমজানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস দল নড়াইল জেলার সদর উপজেলার আফরা এলাকা অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রমজান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার মিডিয়া উইং এর প্রধান মোল্লা মাসুদুল হক এই তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত রমজানকে আজ বুধবার র‌্যাব-৬ কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত ২৩ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পুরানো ভবনের পরিত্যক্ত ওয়ার্ডে কিশোরী ধর্ষণের ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পরের দিন (২৪ মার্চ) কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন-কাশিয়ানী সদরের বাসষ্ট্যান্ড এলাকার শাহজাহান মিয়ার ছেলে রমজান (২৪), খায়েরহাট গ্রামের রুহুলের ছেলে সোহান (২০), ঠিকানা ও পিতার নাম অজ্ঞাত সুফিয়ান (২২), ইমন (২২), কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মামুনের ছেলে শিহাব (২০) ও অজ্ঞাতনামা একজন।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই কিশোরী কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পুরানো ভবনের চতুর্থ তলায় পরিত্যক্ত ওয়ার্ডে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় হঠাৎ আসামীরা সেখানে উপস্থিত হয়ে নানা ধরণের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায় ওই কিশোরীর বন্ধু ভয়ে সেখান থেকে চলে যায়। এ সুযোগে প্রধান আসামী রমজান বাকি আসামীদের সহযোগিতায় ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করলে আসামীরা সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাটি বহিরাগত লোকজন ঘটিয়েছে। আর যেখানে ঘটেছে, সেটি পরিত্যক্ত ওয়ার্ড। তবে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ওসিকে বলা হয়েছে। হাসপাতালে প্রায়ই বহিরাগত ছেলে-মেয়েরা প্রবেশ করে। এরআগেও হাসপাতালে ছেলে-মেয়েদের অহেতুক প্রবেশের প্রতিবাদ আমাদের একজন স্টাফের ওপর স্থানীরা চড়াও হয়েছিল।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ওই মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আমরা এই মামলার আসামী বরাশুর গ্রামের মামুনের ছেলে শিহাবকে গ্রেফতার করি। র‌্যাব প্রধান আসামী রমজানকে গ্রেফতার করে আমদের কাছে হস্তান্তর করেছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test