মহম্মদপুরে দখলকৃত জমি ফেরত পেতে মানববন্ধন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার চুড়ারগাতী গ্রামে কৃষক ও খেটে খাওয়া মানুষের কয়েক'শ শতাংশ জমি জোরপূর্বক ভোগ করার অভিযোগ উঠেছে চুড়ারগাতি গ্রামের কাজী শওকত ওসমান ও কাজী সিরাজুল ইসলাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
জমি ফিরে পেতে মধুমতী নদীর তীর সংলগ্ন চরে এসব জমি ঘিরে থাকা জমির মালিক দাবি করা চুড়ারগাতী, আকসারচর, বহলবাড়ী, গয়েশপুর, বকসিপুর গ্রামসহ ও স্থানীয়রা মানববন্ধন করেন। মঙ্গলবার বিকালে মধুমতী নদী সংলগ্ন চুড়ারগাতি এলাকায় মানববন্ধন করেন। স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রায় দেড় শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে ভূমিদস্যু জালিয়াত চক্রের বিরুদ্ধে বিচারের দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা । তারা ব্যানার ও বুকে প্লেকার্ড নিয়ে মানববন্ধন করেন ।
এসময় বেদখল হওয়া জমির মালিক দাবিকারী পরিবার রুহুল আমিন, অখিল, ফারুক হোসেন, মসিয়ার, সাজ্জাদ হোসেন, টগর আলী, রবিউল ইসলাম, মুরাদ, রিপন, লতিফ হোসেন, মিরাজ আহমেদ, শেখ মোঃ জহুরুল ইসলাম, আব্দুল হাকিম বিশ্বাস, শাহাদত আলীসহ আরো অনেক ভুক্তভোগী পরিবার জমি উদ্ধারের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।
জানাগেছে, ইতোপূর্বে ভুক্তভোগী ব্যক্তিরা জমি ফিরে পেতে একাধিক মানববন্ধন কর্মসূচি ও ইউনিয়ন পর্যায়ে সালিশ বৈঠক করলেও তাতে সূরাহ হয়নি। বরং জমির মালিক দাবি করা লোকেরা তাদের দখল হওয়া জমি ফেরত চাইতে গেলে বিভিন্ন সময় হুমকি ধুমকি সহ জমি থেকে কোটি টাকার মূল্যবান গাছ কেটে বিক্রয় করা জমির ফসল জবরদখল বিভিন্ন গাছ লাগিয়ে জমি দখলে রাখা এছাড়া জমির কাগজপত্র জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগ ওঠে কাজী শওকত ওসমান ও কাজী সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, অভিযোগকারী ব্যক্তিদেরকে লিখিতভাবে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি শোনামেলা করে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (১ এপ্রিল) সকালে জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকেদের উপস্থিতিতে বেদখল হওয়া জমি উদ্ধারে ওই এলাকায় এক সালিশ বৈঠক ডাকলেও কাজী শওকত ওসমান অভিযুক্তরা উপস্থিত হননি। এ সময় উপস্থিত ছিলেন বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ইরান হোসেন, চেয়ারম্যান বাবু বিশ্বাসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সূত্র জানায়, কাজী শওকত ওসমানের অনুসারীরা দীর্ঘদিন ধরে ২৪ একর ১০ শতক জমি জবরদখল করে ভোগ করছে। যার মধ্যে চুড়ারগাতী মৌজার ৬২ সালের রেকর্ড মূলে ১৭ একর ১০ শতক জমির মালিক দাবি করেছেন, সোনাউল্লাহ ফকির, আফসার ফকির ও আজিজ ফকির এর পরিবারের সদস্যরা এবং তথ্য নিশ্চিত করেন।
(বিএসআর/এএস/এপ্রিল ১২, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








