E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ 

২০২৩ এপ্রিল ১৩ ১৭:৫২:২০
মহম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্প হতে স্মার্ট নাগরিক গঠনে উপজেলার ৩২টি বিদ্যালয় থেকে ১৯২ জন নবম, দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী চেয়ারম্যান মহম্মদপুর উপজেলা পরিষদ, আয়েশা আক্তার মিলি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান অফিস, এ্যাডঃ আব্দুল মান্নান সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মো. বরকত আলী উপজেলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ বেবী নাজনীন মহিলা ভাইস চেয়ারম্যান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. তৈয়েবুর রহমান তুরাপ নহাটা ইউপির চেয়ারম্যান, শ্রীকান্ত বিশ্বাস প্রধান শিক্ষক, খাইরুল আলম প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাসুদেব কুমার মালো উপজেলা সহকারী কমিশনার ভূমি, মো. মজিবর রহমান ইন্সপেক্টর তদন্ত মহম্মদপুর থানা সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. ওয়াহিদুজ্জামান (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মহম্মদপুর।

(বিএস/এসপি/এপ্রিল ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test