E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ

২০২৩ এপ্রিল ১৪ ১৪:৩৪:৪৭
কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : অশুভকে বিদায় করে সত্য ও সুন্দরকে আহŸান জানিয়ে কুষ্টিয়ায়  নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়। কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেষ হয় কালেক্টরেট চত্বরে।

সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে কুষ্টিয়া পৌরসভা বটমুলে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় লোকজ গান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গঠনও উদযাপন করছে বাংলা নববর্ষ।

(এমএজে/এএস/এপ্রিল ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test