সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
পূর্ব বাংলা সর্বহারা পার্টির আট সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বাংলা সর্বহারা পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যাবহৃত এস এম জি, কাটা রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে জেলার তাড়াশ উপজেলার দোগাড়িয়া ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পূর্ব বাংলা সর্বহারা পার্টি চলনবিল শাখার সক্রিয় সদস্য ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের উপর গুলিবর্শনকারি জহুরুল ইসলাম তুষার, বিশ্বনাথ মহন্ত, মোঃ শহিদুল ইসলাম, বলরাম চন্দ্র দাস, উত্তম চন্দ্র দাস, মোঃ রহমত আলী-১, মোঃ রহমত আলী-২ ও সুনীল উরাও।
শনিবার বেলা সাড়ে বারটার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এ তথ্য জানান।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের (বিপিএম-বার, পিপিএম-বার) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বগুড়ার শেরপুরের একটি ঘটনায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যদের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ি তাড়াশের দেশিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে হত্যা করা হয়েছে।
দুই মাস আগে হত্যাকান্ডটি ঘটার পর থেকে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম-বার, পিপিএম-বার) এর সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ রওশন আলী, উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন (বিপিএম, পিপিএম), ওয়াদুদ আলী (বিপিএম) ও সহকারি উপ-পরিদর্শক মো: মিন্টু মিয়া (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে হত্যাকারিদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারে সক্ষম হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশের ভোগলমান বাজারে সন্ধ্যাকালীন সময়ে শত শত লোক সমাগমের মধ্যে মুখোশধারী আগ্নেয়াস্ত্র বহনকারী ১৪/১৫ জন সন্ত্রাসী গুলি করে দেশীগ্রাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি আঃ কুদ্দুস সরকারকে হত্যা করে। হত্যাকারীরা হত্যা সংঘটনের পর বাজারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির লিফলেট এবং সর্বহারা পার্টি জিন্দাবাদ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এক সময়ের সর্বহারা অধ্যুষিত এই জনপদ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ১০/১২ বছর থেকে স্বাভাবিক অবস্থা চলমান থাকার মধ্যেই হঠাৎ এই হত্যাকান্ডের ঘটনা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকান্ডের্ পরদিন অজ্ঞাতদের আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বড়ছেলে।
(এস/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)
পাঠকের মতামত:
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- ‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
- চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, শোকে স্তব্ধ এলাকাবাসী
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
- শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
- বাসের শ্রমিক সেজে ইয়াবা পাচার, অবশেষে আটক
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
-1.gif)








