E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

২০২৩ এপ্রিল ১৭ ১৭:১১:৫৪
আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

আদমদীঘি প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং স্বাধীনতা শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রমূখ।

(এস/এসপি/এপ্রিল ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test