লোহাগড়ায় সংখ্যালঘু পরিবারকে ভিটে ছাড়ার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় এক সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ভিটে ছাড়ার অভিযোগ এনে এবং এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর রাধা-গোবিন্দ সেবাশ্রমের সামনে নিপীড়নের বিরুদ্ধে নড়াইলের ব্যানারে এ প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তব্য দেন জেলা ওয়াকার্স পার্টির সভাপতি আ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, নিপীড়নের বিরুদ্ধে নড়াইল-এর সাধারণ সম্পাদক অ্যাড. বসিরুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় নন্দী প্রমুখ।
জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃষক পরিতোষ দাস (৬০), স্ত্রী গীতা দাস (৪৫) ও শ^াশুড়ী কমলা দাসী (১১০) ২৭মার্চ ভোরে সবার অজ্ঞাতে এলাকা ছেলে চেলে গেছে। যাওয়ার আগে তিনটা ছাগল ও তিনটা গরু একই গ্রামের আরফিন শেখের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মিলন শেখের কাছে রেখে যায়। পরে ৪ এপ্রিল নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান নূরনবীর পূত্র হুসাইন মোল্যা ও গোলাম মোহাম্মদের পূত্র জহির মোল্যা পরিতোষ দাসের কাছে ৩০ হাজার টাকা পাবে এই কথা বলে মিলনের কাছ থেকে গরু ৩টি জোরপূর্বক নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয়ে গেলে জহির ও হুসাইন গরু ফেরত দিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাঙ্গনডাঙ্গা গ্রামের একাধিক ব্যক্তি জানান, স্থানীয় কায়েম আলীর ছেলে বেনজীরের কাছ থেকে একটি মেমোরি কার্ডে পরিতোষ দাসের স্ত্রী দু’সন্তানের জননী গীতা দাসের অশ্লীল ভিডিও পাওয়া যায়। এ ছবি নিয়ে হুসাইন ও জহির বিভিন্ন সময় তাকে ব্লাক মেইল, টাকা আদায় ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
স্থানীয় দফাদার আবু আবদুল্লাহ জানান, পরিতোষ দাস বাড়ি ছেড়ে চলে যাবার পূর্বে স্থানীয় কয়েকজন মানুষ এ পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি ও ব্লাক মেইল করে আসছিল বলে জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মিলন শেখ এ প্রতিনিধিকে বলেন, হুসাইন, জহির ও তাদের লোকজন আমার কাছ থেকে জোরপূর্বক গরু নিয়ে যায়। পরে অবশ্য বিভিন্ন চাপে ফেরত দিয়ে গেছে। ভূক্তভোগিদের সহযোগিতা পেলে এই দুস্কৃতিকারীদের শায়েস্তা করতে পারতাম। কিন্তু তারা সংখ্যালঘু বিধায় ভয়ে তারা কিছু করতে পারছেনা। তিনি আরও বলেন, শুনেছি পরিতোষ দাস, স্ত্রী ও মা এখন ছেলে পিযুস দাসের কাছে ঢাকায় রয়েছে।এ বিষয়ে পরিতোষকে (০১৭২৭-৮৯৯৭১৮) ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে অভিযুক্ত হুসাইনের পিতা নূরুজ্জামান নূরনবী এ প্রতিনিধির কাছে ফোনে ছেলের দোষ অস্বীকার করে বলেন, এটা গ্রাম্য দলাদলি ও ভায়ে ভায়ের দ্ব›দ্ব। তাছাড়া গীতা দাসের চরিত্র নষ্ট এবং অনেকের কাছে টাকার দেনা রয়েছে। হুসাইন কোথায়, তার ফোন নম্বর দেন এ প্রশ্ন করলে বলেন, তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। জহিরের পিতা গোলাম মোহাম্মদ ও একই ধরনের মন্তব্য করেন।
এ বিষয়ে নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোসেফ মুন্সি বলেন, ভূক্তভোগিরা কারো কাছে কোনো অভিযোগে করেনি। এটা হচ্ছে গ্রাম্য রাজনীতি। আপনারা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন, পরিতোষ দাসের সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। এই বলে ফোন রেখে দেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে দু’ভায়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি জানা গেছে। পরিতোষ বাড়ি ছেড়ে চলে যাবার পর এবং জোরপূর্বক গরু নিয়ে যাবার পর অশ্লীল ছবিসহ সামগ্রিক বিষয়টি সামনে এসেছে।
এ ব্যাপারে মামলা করতে পরিতোষ ও তার পরিবারের সাথে কথা ফোনে অনেক বার কথা বলেছি। তারা কোন অভিযোগ করবে না বলে জানিয়েছে। তারা এখন ছেলের কাছে ঢাকায় রয়েছে। তবে অভিযুক্তরা পালিয়েছে বলে জানান।
(আরএম/এএস/এপ্রিল ১৭, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








