মহেশখালী উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভা
জাহেদ সরওয়ার, কক্সবাজার : উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী বিভাগের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন মহেশখালী, কক্সবাজার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল ও ইউনিসেফ-এর কারিগরি সহযোগিতায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আজ মঙ্গলবার মহেশখালী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ ইয়াছিন। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহফুজুল হক।
এছাড়াও সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য হিসেবে পরিবার পরিকল্পনা, প্রাণি সম্পদ, মৎস্য, সমাজসেবা, জনস্বাস্থ্য ও প্রকৌশলসহ মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারী বিভাগে কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশালী উপজেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
পরবর্তীতে মহেশখালী উপজেলায় কর্মরত ইউনিসেফ প্রতিনিধি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম ও মহেশখালী উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনা করেন। সভায় পরবর্তী অংশে নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার Global Affairs Canada ও বাংলাদেশ জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার চলমান Adopting a Multisectoral Approach for Nutrition (AMAN) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমকে শক্তিশালীকরণে কি ধরণের কার্যক্রম আগামীতে বাস্তবায়ন করবে তার উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা সকলের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণএ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়াও সভায় মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারী বিভাগে কর্মকর্তাবন্দৃ তাদের বিভাগের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। সভার শেষ অংশে মহেশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ ইয়াছিন তার বক্তব্যে উপজেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ কমিটিতে অর্ন্তভূক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহব্বান জনান এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন এবং সকলে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(জেএস/এসপি/এপ্রিল ১৮, ২০২৩)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








