E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

২০২৩ এপ্রিল ২০ ১৬:০১:০২
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার  শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল শ্রীধরপুর গ্রামের আলী আহমেদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীধরপুরে অটোরিক্সা থামিয়ে তল্লাসী করছিল পুলিশ। এসময় শ্রীনগর থানার এসআই জিয়াউলের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্য তল্লাসী চালিয়ে অটোর যাত্রী বিল্লালের কোমর থেকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিল্লালের সহযোগী এলাকার চিহ্নিত সন্ত্রাসী আক্তার হোসেন দৌড়ে পালিয়ে যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এএম/এসপি/এপ্রিল ২০, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test