রেলিংয়ে বাসের ধাক্কা, পদ্মা সেতু টোলপ্লাজায় গাড়ির দীর্ঘ সারি
মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ের (বঙ্গবন্ধু মহাসড়ক) রেলিংয়ে বিআরটিসি বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ষোলঘর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পদ্মসেতুর টোলপ্লাজায় গাড়ির দীর্ঘসারি হয়েছে।
আহতরা হলেন- বিআরটিসি বাসচালকের সহকারী মো. সজিব (২৪), শরীয়তপুরের যাত্রী নুর উদ্দিন আহম্মেদ (১০২) ও হাজেরা বেগম (৮০)।
শ্রীনগর ফায়ারসার্ভিস সূত্র জানায়, সকালে ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। সোয়া ১০টার দিকে ষোলঘর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন চালকের সহকারীসহ তিনজন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ফলে মাওয়ামুখী লেনে গাড়ির দীর্ঘসারি হয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে এসব গাড়ির চাপ পড়ে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায়।
দুপুর ১টার দিকে টোলপ্লাজার অভিমুখে আড়াইকিলোমিটর জুড়ে গাড়ির সারি আছে বলে জানায় ট্রাফিক পুলিশ৷ পর্যায়ক্রমে টোল দিয়ে এসব গাড়ি সেতু পাড়ি দিচ্ছে। তবে গাড়ির চাপ থাকায় সড়কে গাড়ি চলছে ধীর গতিতে।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার বলেন, দুর্ঘটনার পর সড়কে সঙ্গে সব গাড়ি একসঙ্গে টোলপ্লাজায় চলে এসেছে। এজন্য এসব গাড়ির সারি তৈরি হয়েছে। পেছনে থাকা গাড়িগুলোকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। তবে দ্রুতই এসব যানবাহন সেতু পাড়ি দিতে পারবে। যানজট নেই। গাড়ির সারি থাকায় সামনের গাড়ি টোল দিয়ে সেতুতে উঠছে। পেছনে থাকা গাড়ি ধীরে এগুচ্ছে।
(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








