E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শ্যালকের ধারালো অস্ত্রের কোপে আহত দুলাভাই

২০২৩ এপ্রিল ২৫ ১৭:৪৯:৫৭
মহম্মদপুরে শ্যালকের ধারালো অস্ত্রের কোপে আহত দুলাভাই

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে দীঘা ইউনিয়নের বিল ঝলমল গ্রামে শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে শ্যালকের ধারালো অস্ত্রের কোপে দুলাভাই আহত হয়েছেন।  আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মহম্মদপুর সদরের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে শেখ শরিফুল ইসলাম (৩৩) দীঘা ইউনিয়নের বিল ঝলমল গ্রামে শশুর হাসান মোল্যার বাড়ীতে বেড়াতে যান। শশুর বাড়ী যাবার স্ত্রী খাদিজা বেগম এর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে শ্যালক হানিফ (২৬) তার দুলাভাই শরিফুল ইসলামের উপরে রেগে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test