E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক 

২০২৩ এপ্রিল ২৭ ১৮:৫১:১৩
মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। গতকাল বুধবার জেলার এই কারাগারটি পরিদর্শন করেন তিনি।

কারাগারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে মাগুরা জেলা কারাগারের একটি চৌকস দল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা, জেল সুপার মাগুরা জেলার মাগুরা প্রমূখ।
পরিদর্শনকালে বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট বিভিন্ন ওয়ার্ডের কারাবন্দীদের সাথে কথা বলেন এছাড়া তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন।

এছাড়াও তিনি কারাবন্দীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি কারাগারের হাসপাতাল, ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক বয়স্ক শিক্ষা কার্যক্রম ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচিও পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসকের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

(বিএস/এসপি/এপ্রিল ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test