রাস্তায় পাওয়া শিশুটিকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া পৌরসভার কটনমিল এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি অসহায় বাচ্চাকে খুঁজে পায় স্থানীয় এলাকাবাসী। রবিবার (৩০ এপ্রিল) বাচ্চাটিকে উদ্ধার করে ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তীর নিকট হস্তান্তর করে। আজ সোমবার দুপুরে আইনগত প্রক্রিয়ায় বগুড়া সদর থানা হতে বাচ্চাটিকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়।
কটনমিল এলাকার অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কটনমিল এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৃষ্টির মধ্যে ভিজে কাঁপছিল বাচ্চাটি। এমন সময় একজন সচেতন বাসিন্দা বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তীর অফিসে পৌঁছে দেয়। এরপর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী নিজ উদ্যোগে স্থানীয় থানা-পুলিশকে অবহিত করেন এবং মাইকে প্রচারের ব্যবস্থা করেন। একইসঙ্গে তিনি ফেসবুকে বাচ্চাটির তথ্য প্রচারে সাংবাদিকসহ অনেকের সহযোগিতা গ্রহণ করেন। ব্যাপক প্রচারের কারণে আজ খুঁজে পাওয়া যায় বাচ্চাটির পিতা-মাতাকে। বাচ্চাটি পিতা-মাতাকে পেয়ে জড়িয়ে ধরে।
মায়ের ভাষ্য মোতাবেক বাচ্চাটির নাম ওমর ফারুক, মাতার নাম শাবানা এবং পিতা (২য়) মহন। তারা বগুড়া জেলার সারিয়াকান্দির কুতুবপুরের স্থায়ী অধিবাসী। বর্তমানে তারা বগুড়া শহরের নারুলি এলাকায় ভাড়া থাকেন। বাচ্চাটির মা শাবানা'র ভাষ্য মতে, রবিবার (৩০ এপ্রিল ২০২৩) সকাল নয়টা হতে সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না।
কাউন্সিলর অফিসে বাচ্চাটির মা শাবানাকে জিজ্ঞাসাবাদে সন্তানকে খুঁজে পাওয়ার চেষ্টায় উদাসীনতা পরিলক্ষিত হয়েছে। বাচ্চাটির মা শাবানার ভাষ্য মতে, প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর মহনকে দ্বিতীয় বিয়ে করে বাচ্চাটিকে নিয়ে সংসার করছিলেন। বাচ্চাটি তার প্রথম পক্ষের। পূর্বের স্বামীর কোনো তথ্য বর্তমানে তার জানা নেই। রবিবার সকাল নয়টা থেকে বাচ্চাকে খুঁজে পাচ্ছিলেন না৷ টাকা না থাকায় এবং কোথাও টাকা ধার না পাওয়ায় বাচ্চাটিকে খুঁজতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছিলেন না। তারপর এক আত্মীয়ের সিএনজি ভাড়া নিয়ে সারিয়াকান্দি চলে যান। বাচ্চাটিকে নিরাপত্তা হেফাজতে রাখা এবং পিতা-মাতাকে খুঁজে দেয়ায় কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাচ্চাটির পিতা-মাতাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী বলেন, 'বাচ্চাটির অভিভাবকত্বে পিতা-মাতাকে আরো গুরুত্ব দিতে হবে৷ সন্তানের অভিভাবকত্বে তাদের মাঝে উদাসীনতা দেখা গেছে, যা কোন অভিভাবকের নিকট কাম্য নয়। পিতা-মাতার উদাসীনতায় সন্তানের শারীরিক-মানসিক বৃদ্ধি ও নিরাপত্তা বিঘ্নিত হয়। এই ঘটনাতেও তাই দেখা গেছে। যা দুঃখজনক।'
স্থানীয় সমাজসেবক শামীম আহম্মেদ বলেন, 'অসহায় বাচ্চাটিকে দেখে খারাপ লাগা স্বাভাবিক। কোন পিতা-মাতা এভাবে বাচ্চাকে ছেড়ে দিয়ে রাখতে পারে তা কল্পনাতীত। বাচ্চাটি তার মায়ের প্রথম পক্ষের সন্তান। নতুন সংসারে মা শাবানা তার বাচ্চাটির প্রতি অভিভাবত্বে উদাসীনতা দেখিয়েছে। না হলে এমন ঘটনা ঘটতো না। বাচ্চাটি অবশেষে তার পিতা-মাতার সন্ধান পেয়েছে এবং বাড়ি ফিরে যাচ্ছে এজন্য ভালো লাগছে। অভিভাবকত্বের উদাসীনতায় কোন সন্তানের জীবনে যেন এমন ঘটনা আর না ঘটে"।
(এটিআর/এসপি/মে ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








