লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ৪
রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের ঘটনার চারদিন পর একজন এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
নিহত পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। পুলিশ বুধবার বিকালে নিহত সিরাজের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ী পার্শ্বে বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে ও স্বরসতী একাডেমীর এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখের (১৫) সাথে একই গ্রামের সবুর শেখের মেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসমিনের (১৪) মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে । তাদের দু’জনের মধ্যে প্রায় মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাত হতো। তিনটি বিষয়ের পরীক্ষা দেওয়ার পর গত শনিবার (৬ এপ্রিল) রাত ৮টার পর সিরাজ নিখোঁজ হলে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়। জিডি নং ৩৩২, তারিখ ০৯/০৫/২০২৩। জিডি দায়েরের একদিন পর বুধবার বিকালে এলাকাবাসী লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ীর পার্শ্বে বাগানের মধ্যে একটি বিকৃত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে নিহত সিরাজের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করে এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীর ধারনা, অজ্ঞাত দূবৃর্ত্তরা সিরাজকে কৌশলে হত্যা করে তার মুখমন্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে নির্জন স্থানে ফেলে রাখে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ইয়াসমিন,তার পিতা সবুর শেখ, ও তার মা এবং ভাই জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
হত্যাকান্ডের ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, এটি একটি হত্যাকান্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(আরএম/এএস/মে ১০, ২০২৩)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








