নতুন উদ্ভাবিত ব্রি ধান ১০১ জাতে হেক্টরে ফলন ৭.৭৬ টন থেকে ৮.৫ টন
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন উদ্ভাবিত ব্রি ধান ১০১ গোপালগঞ্জে হেক্টরে ৭.৭৬ মেট্রিক টন থেকে ৮.৫ মেট্রিক টন ফলন দিয়েছে ।এই জাতটি ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ প্রতিরোধী জাত। তাই নতুন এই জাতে তেমন রোগ বালাই নেই। উচ্চ ফলনশীল (ইনব্রিড) এই জাতটি হাইব্রিড ধানের মতই ফলন দিয়েছে। লম্বা ও চিকন জাতের এই ধানের ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। ব্রি-২৮ জাতের বিকল্প হিসেবে ব্রি ধান১০১ চাষাবাদ করা যাবে। ব্রিধান-২৮ জাতের তুলনায় হেক্টরে ১.৭৫ টন থেকে ২.৫০ টন বেশি ফলন পেয়ে কৃষক লাভবান হবেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, চলতি বোরো মৌসুমে প্রথম গোপালগঞ্জে ৫টি প্রদর্শনী প্লটে ব্রি ধান১০১ জাতের আবাদ করা হয়। এসব প্লট থেকে নমূনা শস্য কর্তন করে দেখাগেছে, হেক্টর প্রতি নতুন এই জাতের ধান ৭.৭৬ মেট্রিক টন থেকে ৮.৫০ মেট্রিক টন ফলন দিয়েছে।কৃষকরা এই ধান আবাদ করে পরাবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করতে পরেন।প্রদর্শনী প্লটে ধানের বাম্পার ফলন দেখে কৃষকরা আগামী বছর এই জাতের ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের কৃষক নসরু মোল্লা বলেন, আমি এই ধান প্রথম করেছি। হাইব্রিড ধানের জাতের মতই হেক্টরে ৭.৭৬ মেট্রিক টন ফলন পেয়েছি।এই ধান ব্রিধান-২৮ এর চেয়েও লম্বা ও চিকন। ব্রিধান-২৮ এর তুলনায় নতুন এই ধানে ১.৭৬ মেট্রিক টন বেশি ফলন পেয়েছি। এটি প্রিমিয়াম কোয়ালিটির ধান।বাজারে এই ধানের দাম বেশি পাওয়া যায়। এই ধানে নেক ব্লাস্ট বা অন্য কোন রোগ বালাই হয়নি ।ব্রি ধান১০১ এর চালের ভাত ঝরঝরা ও খেতে সুস্বাদু। আমার ক্ষেতের ধান দেখে আশপাশের কৃষক এই জাতের ধান চাষে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন । আমি আগামী বছরের জন্য এই ধানের বীজ সংরক্ষণ করছি ।
একই গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, এই ধানের ফলন হাইব্রিড ধানের মতই।কিন্তু চাষাবাদে হাইব্রিড ধানের তুলনায় খরচ কম। তাই আগামী বছর আমি লাভ জনক এই ধানের আবাদ করব।এই ধান দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।
ব্রি,গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান১০১ জাতটি ক্লাইমেট স্মার্ট।তাই গোপালগঞ্জে মাঠ পর্যায়ে প্রথম ৫টি ট্রায়েলে ব্যাপক সাফল্য মিলেছে। কৃষকরা এসব প্রদর্শনী প্লট থেকে হেক্টর প্রতি ৭.৭৬ মেট্রিক টন থেকে ৮.৫ মেট্রিক টন ফলন পেয়েছেন। এই জাতের ধান কৃষকে ধান চাষে আগ্রহী করে তুলবে।এই ধনের চাষ সম্প্রসারিত হলে দেশ ধানে আরো সমৃদ্ধ হবে।কৃষকের আয় আরো বৃদ্ধি পাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, ব্রি ধান১০১ জাতের ফলন চিকন ধানে নতুন আশা জাগিয়েছে। এই ধান খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। আমরা কৃষকে এই ধান চাষে উৎসাহিত করব ।এই ধানের আবাদ সম্প্রসারিত হলে দেশের কৃষক ও কৃষি আরো সমৃদ্ধ হবে ।সেই সাথে ওই কর্মকর্তা প্রায় ৩০ বছরের পুরনো ব্রিধান-২৮জাত আগামী মৌসুমে চাষাবাদ না করতে কৃষকদের আহবান জানান ।
(টিকেবি/এএস/মে ১১, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








