E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় কবীরের গণসংযোগ

২০২৩ মে ১৩ ১৬:০০:১১
মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় কবীরের গণসংযোগ

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার) বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা গোলাম সারোয়ার কবীর। 

গতকাল শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার বালুর চর ও সন্ধ্যায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া এবং পাটাভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।

সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট কামনা করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এএম/এসপি/মে ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test