E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ভাতা কার্ড করে দিতে অর্থ হতিয়ে নেওয়ার অভিযোগ 

২০২৩ মে ১৮ ১৩:২৭:০৩
গোপালগঞ্জে ভাতা কার্ড করে দিতে অর্থ হতিয়ে নেওয়ার অভিযোগ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বয়স্ক, বিধবা, পঙ্গু, মাতৃত্বকালীন ভাতা ও পারিবারিক রেশন কার্ড করে দেওয়ার কথা বলে অর্র্ধশতাধিক গরীব-অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিল্টন ফকিরের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোরীরা।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজামকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিল্টন ফকির অসহায়, দরিদ্র পরিবারের কাছ থেকে বয়স্ক, বিধবা, পঙ্গু, মাতৃত্বকালীন ভাতা ও পারিবারিক রেশন কার্ড করে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে ৩ থেকে ৬ হাজার টাকা করে নিয়েছেন। তিনি টাকা নিয়ে ভাতা ও কার্ড না করে দিয়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। টাকা চাইতে গেলে নানা তালবাহানা করছেন। এমনকি ভয়ভীতি ও হুমকি দচ্ছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

ভূক্তভোগী যমুনা বেগম (৬৫) জানান, মিল্টন ফকির বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে অফিস খরচ বাবদ তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। ৬ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত কার্ড করে দেননি। টাকা ফেরত চাইতে গেলে তিনি নানাভাবে হুমকি দেন। একই অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের বিধবা নাদিরা বেগম।

এ ছাড়া ফাতেমা বেগম, বতু মোল্লাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে এক বছর আগে টাকা নিয়েছেন ইউপি সদস্য মিল্টন ফকির। এখন পর্যন্ত তাদের কাউকে কার্ড দেন নি।

এ বিষয়ে ইউপি সদস্য মিল্টন ফকিরের সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকার দ্ব›দ্বকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এর আগেও আমাকে নানাভাবে হয়রানী করেছেন তারা। মেম্বরী করতে গেলে শতভাগ স্বচ্ছ কাজ করা যায় না। তাই অভিযোগ গতেই পারে। ’

নিজামকান্দি ইউপি চেয়ারম্যান কাজী নওশের আলী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ আমার কাছে কোন অভিযোগও করেনি। তবে শুনেছি ভাতার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে ইউএনও স্যারের কাছে একটি অভিযোগ হয়েছে।’

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, ‘ইউপি সদস্য মিল্টন ফকিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

(এমএস/এএস/মে ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test