শ্রীনগরে মিটুলের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে ইউনিয়ন আ.লীগের সাংবাদিক সম্মেলন
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনির হোসেন মিটুলের মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে করা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান হোসেন ঢালী।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি তার লিখিত বক্তব্যে বলেন, শনিবার ২০ মে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মশিউর রহমান মামুন গত বুধবার ১৭মে দুপুর ১২টার দিকে কাউন্সিলদের সাথে মতবিনিময় করতে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। তার কিছুক্ষণ পরে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক এবং এই সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ তোফাজ্জল হোসেনও উপস্থিত হন। তার কিছুক্ষণ পর মনির হোসেন মিটুল আমাদের সাথে কোনো রকম যোগাযোগ না করেই উপস্থিত হন। এখানে তার উপস্থিত হওয়ার ব্যাপারে আমরা অবগত ছিলাম না।
এই অবস্থায় বর্তমান সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন বলেন, "আমি বক্তব্য দিবো তোমরা বাহিরে অপেক্ষা কর” এই কথা শুনে মশিউর রহমান মামুন বের হয়ে আসেন। কিন্তু মনির হোসেন মিটুল বের হয়ে না আসলে মিটুলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতি শান্ত করি। এরপর মশিউর রহমান মামুন তার সমর্থকদের নিয়ে ওই স্থান ত্যাগ করেন।
তিনি আরও বলেন, মনির হোসন মিটুল ঐ দিনই সাংবাদিক সম্মেলনে তার নিজের প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে এবং হুমকি ধমকি দেওয়ার ব্যাপারে মশিউর রহমান মামুনের নামে যে মিথ্যা তথ্য দিয়েছেন তা বানোয়াট ও ভিত্তিহীন । আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি উৎপল আহমেদ পল, সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মালেক খানসহ ইউনিয়ন ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মী।
(এএম/এসপি/মে ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








