E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় জেলা পুলিশের কিট প্যারেড  

২০২৩ মে ২১ ১৯:০৬:২২
মাগুরায় জেলা পুলিশের কিট প্যারেড  

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের কিট প্যারেড পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে মাগুরা পুলিশ লাইন মাঠে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত কিট প্যারেড পুলিশ সদস্যদের বরাদ্দকৃত সরকারি কিট মালামাল সামগ্রী পরিদর্শন করেন মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা।

এসময় প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন আর আই পুলিশ লাইন মাগুরা । এ সময় আরো উপস্থিত ছিলেন মো. তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ওসমান গণি (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার মাগুরা জেলার বিভিন্ন পুলিশ ফাঁড়ি, ক্যাম্প তদন্ত কেন্দ্র সহ অন্যান্য ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test