লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় সব আসামী খালাস
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ হত্যা মামলায় ১২ জন আসামির সবাই খালাস পেয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মিরাজ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
খালাসপ্রাপ্তরা হলেন- মুসলিম, তানজিল হায়দার রিয়াজ, জাহাঙ্গীর, নুরে হেলাল মামুন, রিয়াজ, মোস্তফা কামাল, হারুন প্রকাশ ডাল হারুন, জহির সর্দার, রফিক উল্যাহ সোহাগ, রাকিব হোসেন রাজু, মাসুদ ও সোহেল।
আদালত ও এজাহার সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর বিকেলে কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদের অদূরে নির্জন এলাকায় মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণে মিরাজ মারা যান। তাঁর মাথা, কপাল, বুক ও পা সহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন ছিল। মিরাজের সঙ্গে থাকা মাসুদ ও সোহেলকেও আঘাত করা হয়। পরে ডাক্তারি প্রতিবেদনে বলা হয়, মাসুদ ও সোহলের আঘাত সামান্য ছিল।
সর্বশেষ ২০১৬ সালের ৫ মে তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন আদালতে ১২ আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। এর আগে মিরাজ হত্যা মামলায় একাধিকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে।
প্রসঙ্গত, হত্যার ঘটনার সময় লক্ষ্মীপুরসহ দেশব্যাপী বিএনপি-জামায়াত সরকারবিরোধী ব্যাপক সহিংস আন্দোলন করেছিল। হত্যাকান্ডের পরদিন জামায়াত নেতা হাফেজ ইউছুফ ও শিবির নেতা পরানসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়ার জন্য বাদী ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
এসময় তিনি একটি সম্পূরক এজাহার দেন। এতে রায়পুরের রাজু, হারুনসহ ১০ আসামির নাম উল্লেখ করেন। এজাহারে ঘটনার সময় মিরাজের সঙ্গে থাকা মাসুদ, সোহেলকেও আসামি করা হয়।
(এস/এসপি/মে ২২, ২০২৩)
পাঠকের মতামত:
- রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল
- এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর
- ‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’
- ‘শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- টানা পতনের পর বাড়ল জ্বালানি তেলের দাম
- ‘বিদেশে থাকা মেধাবীদের ফেরাতে নীতিমালার কাজ চলছে’
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
- শাহবাগ মোড়ে মুক্তিবাহিনীর সাথে রাজাকার দলের ব্যাপক গোলা বিনিময় হয়
- ‘জয় বাংলা’ শ্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
- ইন্দিরা-মুজিবের বন্ধুত্ব থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন: ভারত-বাংলাদেশের ভূরাজনৈতিক ভবিষ্যৎ
- ঈশ্বরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য অবৈধ বালু উত্তোলন, রহস্যজনক নিরবতায় প্রশাসন
- ‘সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে’
- মাগুরায় বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
- গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত
- কাপ্তাইয়ে ৬০ বননির্ভর পরিবারের মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নগদ অর্থ বিতরণ
- কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দু’জন
- নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে পিতা খুন
- ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু
- লক্ষ্মীপুরে ৪৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
- নীলফামারীতে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নারীদের মিছিল
- পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ
- বাঁধভাঙা উচ্ছ্বাসে নীলফামারীতে তারেক রহমানের সমাবেশ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- বারো রকম বারো ছড়া
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- মাগুরায় নয়টিতে নৌকা দুইটিতে বিদ্রোহী ও একটিতে হাতপাখা বিজয়ী
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ‘প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল চালিকা শক্তি’
- লক্ষ্মীপুরে আলোচিত ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় সব আসামী খালাস
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ট্রাম্প যুগের অবসান, বিশ্ববাসীর বিষয়টি মনে রাখা উচিত
০৬ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে তিন আ. লীগ নেতা কারাগারে
- বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
- কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন
- পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন
-1.gif)








